মূল সংবাদে ফিরুন

বাংলা অনলাইন নিউজ পেপার

দৈনিক সচিত্র মৈত্রী প্রিন্ট সংস্করণ ·

নড়াইলে মাধ্যমিক শিক্ষার মান-উন্নয়নের লক্ষ্যে মতবিনিময়

প্রকাশ: হালনাগাদ:

নড়াইল, ২৬ জানুয়ারি ২০১৯ লিগ্যালভয়েস : জেলার মাধ্যমিক শিক্ষার গুণগত মানন্নোয়নের লক্ষ্যে জেলার মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও মাদ্রাসার সুপারদের সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সদর উপজেলা পরিষদ মিলনায়তনে মাধ্যমিক শিক্ষা পরিবারের আয়োজনে এ সভা অনুুষ্ঠিত হয়।
জেলা শিক্ষা কর্মকর্তা এস,এম ছায়েদুর রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক আনজুমান আরা।
মাধ্যমিক শিক্ষা পরিবারের আয়োজনে এসময় আরো বক্তব্য রাখেন পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সালমা সেলিম, সদর শিক্ষা কর্মকর্তা মোঃ ফজলুল হক প্রমূখ।
শিক্ষার গুণগত মান উন্নয়নে কি কি করণীয় সে বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সুপারদের সঙ্গে বিস্তারিত আলোচনা করা হয় এবং কোচিং বাণিজ্য বন্ধ,সঠিকভাবে পাঠদান, শিক্ষার্থীদের সাথে বন্ধুত্ব সুলভ আচরণসহ শিক্ষার মান্নোয়নে বিভিন্ন পরামর্শ প্রদান করা হয়।
এসময় জেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও মাদ্রাসার সুপারগণ এ সময় উপস্থিত ছিলেন।

Powered by Done 5 Technologies