মূল সংবাদে ফিরুন

বাংলা অনলাইন নিউজ পেপার

দৈনিক সচিত্র মৈত্রী প্রিন্ট সংস্করণ ·

সাবেক সংসদ সদস্য তাজুল ইসলাম মোহাম্মদ ফারুকের ইন্তেকালে স্পিকারের শোক

প্রকাশ: হালনাগাদ:

জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনের সাবেক সংসদ সদস্য তাজুল ইসলাম মোহাম্মদ ফারুকের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন।
আজ এক শোক বার্তায় স্পিকার মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
তাজুল ইসলাম গত রাত পৌঁনে ৮ টায় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন (ইন্নালিল্লাহি….রাজিউন)।
এছাড়াও সাবেক সংসদ তাজুল ইসলামের মৃত্যুতে বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া ও চীফ হুইপ নূর ই আলম চৌধুরী এমপি শোক প্রকাশ করেছেন।

Powered by Done 5 Technologies