মূল সংবাদে ফিরুন

বাংলা অনলাইন নিউজ পেপার

দৈনিক সচিত্র মৈত্রী প্রিন্ট সংস্করণ ·

পাষন্ড বাবা হত্যা করেছে মেয়েকে

প্রকাশ: হালনাগাদ:

নীচু জাতের’ ছেলের সঙ্গে প্রেম করার অভিযোগে মেয়েকে হত্যা করেছে এক পাষণ্ড বাবা। এমন ঘটনা ঘটেছে ভারতের অন্ধ প্রদেশে। খবর এনডিটিভির।

প্রতিবেদনে বলা হয়েছে, অভিযুক্ত ওই ব্যক্তির নাম ভেংকা রেড্ডি। তিনি তার মেয়েকে নিম্ন বর্ণের ছেলের সঙ্গে সম্পর্ক থাকায় হত্যা করে। ছেলেটি তার মেয়ের সহপাঠী ছিল। সোমবার সকালে বৈষ্ণবী (২০) নামের ওই মেয়েকে মৃত অবস্থায় উদ্ধার করে প্রতিবেশীরা।

ইতিমধ্যে রেড্ডিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সিনিয়র পুলিশ কর্মকর্তা শ্রীনিবাস রাও বলেন, মেয়েটির বাবার সন্দেহ ছিল তার মেয়ে ওই ছেলের সঙ্গে গোপনে পালিয়ে যাবে তাই তাকে শ্বাসরোধ করে হত্যা করে।

Powered by Done 5 Technologies