মূল সংবাদে ফিরুন

বাংলা অনলাইন নিউজ পেপার

দৈনিক সচিত্র মৈত্রী প্রিন্ট সংস্করণ ·

‘হারকিউলিস’ নামে ধর্ষক হত্যাকারীদের খুঁজে বের করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশ: হালনাগাদ:

‘হারকিউলিস’ নামে ধর্ষক হত্যাকারীদের খুঁজে বের করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, কেউই আইনের ঊর্ধ্বে নয়। ‘হারকিউলিস নামধারী ধর্ষণে অভিযুক্তদের হত্যাকারী যেই হোক না কেন তাকে খুঁজে বের করা হবে।

শুক্রবার রাজধানীর লালমাটিয়ার এক স্কুলে মুক্তিযোদ্ধাদের সনদ বিতরণ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কোনো হত্যাকাণ্ডই রাষ্ট্র কিংবা সরকারের কাম্য নয়। এই হারকিউলিস লাগিয়ে যারা হত্যাকাণ্ড করছেন আমি মনে করি তারাও ভালো কাজ করছেন না। আইনের হাতে তাদের সোপর্দ করাই উচিত ছিল। তিনি বলেন, এ ঘটনাগুলোর তদন্ত করে আমরা তার রহস্য উদঘাটন করবো।

Powered by Done 5 Technologies