মূল সংবাদে ফিরুন

বাংলা অনলাইন নিউজ পেপার

দৈনিক সচিত্র মৈত্রী প্রিন্ট সংস্করণ ·

বাটলার-স্টোকসে শুরুর বিপর্যয় সামলে উঠলো ইংল্যান্ড

প্রকাশ: হালনাগাদ:

সেন্ট লুসিয়া, লিগ্যাল ডেস্ক : ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ টেস্টের প্রথম দিন শেষে ৪ উইকেটে ২৩১ রান করেছে সফরকারী ইংল্যান্ড। শুরুর ধাক্কা সামলে উঠে দলকে ভালো অবস্থায় দিন শেষ করিয়েছেন জশ বাটলার ও বেন স্টোকস।
সেন্ট লুসিয়ায় টস জিতে প্রথমে ফিল্ডিং বেছে নেয় ওয়েস্ট ইন্ডিজ। ব্যাট হাতে নেমে ১০৭ রানের মধ্যে ৪ উইকেট হারায় ইংল্যান্ড। ররি বার্নস ২৯, কিংটন জেনিংস ৮, জো ডেনলি ২০ ও অধিনায়ক জো রুট ১৫ রান করে ফিরেন।
এরপর দলের হাল ধরেন বাটলার ও স্টোকস। ধীললয়ে খেলে দিন শেষে অবিচ্ছিন্ন ১২৪ রানের জুটি গড়েন তারা। বাটলার ৬৭ ও স্টোকস ৬২ রানে অপরাজিত আছেন। ওয়েস্ট ইন্ডিজের কিমো পল ৪২ রানে ২ উইকেট নেন।

Powered by Done 5 Technologies