মূল সংবাদে ফিরুন

বাংলা অনলাইন নিউজ পেপার

দৈনিক সচিত্র মৈত্রী প্রিন্ট সংস্করণ ·

শিশু আসামির পরিচয় প্রকাশে গণমাধ্যমকে সতর্ক করলেন হাইকোর্ট

প্রকাশ: হালনাগাদ:

ঢাকা, লিগ্যাল ডেস্ক : শিশু আসামির ছবি, নাম, পরিচয়, প্রকাশ পায় বা শিশুকে চিহ্নিত করা যায়, এমন প্রতিবেদন প্রকাশে গণমাধ্যমকে সতর্ক থাকতে বলেছেন হাইকোর্ট।

মঙ্গলবার একটি রিট মামলার শুনানি শেষে এ বিষয়ে জারি করা রুল নিষ্পত্তি করে বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি রজিক আল জলিলের হাইকোর্ট বেঞ্চ পর্যবেক্ষণসহ এ রায় দেন।

রায়ে বলা হয়, শিশু আইনের মূল উদ্দেশ্য হলো কোনো মামলার বিচারের ক্ষেত্রে তাদের গোপনীয়তা রক্ষা করা, যা বিচারপূর্ব, বিচার চলা ও বিচার পরবর্তী সময় পর্যন্ত বোঝায়।

Powered by Done 5 Technologies