মূল সংবাদে ফিরুন

বাংলা অনলাইন নিউজ পেপার

দৈনিক সচিত্র মৈত্রী প্রিন্ট সংস্করণ ·

সাতক্ষীরায় পুলিশের মাদক বিরোধী বিশেষ অভিযানে গ্রেফতার ৫৯ জন

প্রকাশ: হালনাগাদ:

সাতক্ষীরা জেলা ব্যাপী পুলিশের মাদক বিরোধী বিশেষ অভিযানে এক মাদক ব্যবসায়ীসহ ৫৯ জনকে গ্রেপ্তার করেছে। উদ্ধার করা হয়েছে ইয়াবাসহ বেশ কিছু মাদকদ্রব্য। এ সময় তাদের বিরুদ্ধে ৫টি মামলা দায়ের করা হয়েছে।

সোমবার সন্ধ্যা থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত জেলার আটটি থানার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃতদের মধ্যে সাতক্ষীরা সদর থানা থেকে ১৪ জন, কলারোয়া থানা থেকে ৫ জন, তালা থানা থেকে ৭ জন, কালিগঞ্জ থানা থেকে ৮ জন, শ্যামনগর থানা থেকে ৭ জন, আশাশুনি থানা থেকে ৯ জন, দেবহাটা থানা থেকে ৪ জন ও পাটকেলঘাটা থানা থেকে ৫ জনকে গ্রেপ্তার করা হয়।

সাতক্ষীরা জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক আজম খান জানান, গ্রেপ্তারকৃদের বিরুদ্ধে মাদক ও নাশকতাসহ বিভিন্ন অভিযোগে মামলা রয়েছে।

Powered by Done 5 Technologies