মূল সংবাদে ফিরুন

বাংলা অনলাইন নিউজ পেপার

দৈনিক সচিত্র মৈত্রী প্রিন্ট সংস্করণ ·

সেনা প্রধানের সাথে ভারতের বিমান বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ

প্রকাশ: হালনাগাদ:

ঢাকা : সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদের সাথে ভারতের বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল বীরেন্দ্রর সিং ধানোয়া আজ সৌজন্য সাক্ষাৎ করেছেন।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ কথা জানানো হয়।
মঙ্গলবার ঢাকা সেনানিবাসস্থ সেনাবাহিনী সদরদপ্তরে সাক্ষাৎকালে তাঁরা পারস্পরিক কুশলাদি বিনিময় ছাড়াও দু’দেশের সশস্ত্র বাহিনীর মধ্যে বিদ্যমান সুসম্পর্ক ও ভবিষ্যৎ অগ্রগতির বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।

Powered by Done 5 Technologies