মূল সংবাদে ফিরুন

বাংলা অনলাইন নিউজ পেপার

দৈনিক সচিত্র মৈত্রী প্রিন্ট সংস্করণ ·

মিন্টো রোডে ভাদাইমার তিনজনকে জিজ্ঞাসাবাদ

প্রকাশ: হালনাগাদ:

লিগ্যাল ডেস্ক :
অশ্লীল শর্টফিল্ম তৈরির অভিযোগে ভাদাইমার অভিনেতা, চ্যানেলের এডমিন ও মালিকসহ তিনজনকে পুলিশের কার্যালয়ে নিয়ে আসা হয়েছে। সোমবার বিকেল ৫টায় রাজধানীর বিজয়নগর থেকে তাদের ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সাইবার সিকিউরিটি অ্যান্ড ক্রাইম ইউনিটের মিন্টো রোডের কার্যালয়ে আনা হয়। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

পুলিশের সাইবার সিকিউরিটি অ্যান্ড ক্রাইম ডিভিশনের কাউন্টার টেররিজম ইউনিটের এডিসি নাজমুল ইসলাম জানান, আমরা তাদের অপরাধ খতিয়ে দেখছি। নিরাপদ ইন্টারনেটের স্বার্থে আমাদের অভিযান অব্যাহত থাকবে। তাদের নাম ও অন্যান্য তথ্যাদি পরে জানানো হবে।

Powered by Done 5 Technologies