মূল সংবাদে ফিরুন

বাংলা অনলাইন নিউজ পেপার

দৈনিক সচিত্র মৈত্রী প্রিন্ট সংস্করণ ·

ঢাবি-এ এমবিএ (ইভনিং) প্রোগ্রামের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

প্রকাশ:

ঢাবি প্রতিনিধি

ঢাকা, লিগ্যাল ডেস্ক : ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) বিজনেস স্টাডিজ অনুষদ-এর এমবিএ (ইভনিং) প্রোগ্রামের ৪২তম ব্যাচ-এর ভর্তি পরীক্ষা বিজনেস স্টাডিজ অনুষদের বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে সকাল ১০টা থেকে ১১টা ৩০ মিনিট পর্যন্ত সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে।

বিশ্ববিদ্যায়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান, সাবেক উপাচার্য অধ্যাপক ড. এ. কে. আজাদ চৌধুরী, সাবেক প্রো-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সহিদ আকতার হুসাইন, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. কামাল উদ্দীন, বিজনেস স্টাডিজ অনুষদের ডিন ও এমবিএ (ইভনিং) প্রোগ্রামের ভর্তি পরীক্ষার প্রধান সমন্বয়কারী অধ্যাপক শিবলী রুবাইয়াতুল ইসলাম এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মকর্তাবৃন্দ এই ভর্তি পরীক্ষার বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন।

Powered by Done 5 Technologies