মূল সংবাদে ফিরুন

বাংলা অনলাইন নিউজ পেপার

দৈনিক সচিত্র মৈত্রী প্রিন্ট সংস্করণ ·

খালাফ হত্যা মামলা: সাইফুলের মৃত্যুদন্ড কার্যকর

প্রকাশ: হালনাগাদ:

কুটনৈতিক প্রতিবেদক,

সৌদি দূতাবাস কর্মকর্তা খালাফ আল আলী হত্যা মামলায় সাজাপ্রাপ্ত আসামি সাইফুল ইসলাম মামুনের মৃত্যুদণ্ড আজ রবিবার দিবাগত রাতে কার্যকর করা হয়।

কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে আজ রাত ১০টায় তার মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে বলে জানিয়েছেন গাজীপুর জেলা প্রশাসক ড. দেওয়ান মোহাম্মদ হুমায়ুন কবীর।

তিনি আজ দিনে জানান, ‌‘রায় কার্যকরের সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।’

কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের জেল সুপার মো. শাহজাহান আহম্মেদ বলেন, ‘মৃত্যুদণ্ডের রায় হওয়ার পর থেকে সাইফুল ইসলাম মামুন কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের কনডেম সেলে ছিলেন ।’

Powered by Done 5 Technologies