মূল সংবাদে ফিরুন

বাংলা অনলাইন নিউজ পেপার

দৈনিক সচিত্র মৈত্রী প্রিন্ট সংস্করণ ·

কুয়েত সফরে সেনাবাহিনী প্রধান

প্রকাশ:

নাইম ইসলাম,

ঢাকা, লিগ্যাল ডেস্ক : সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ চার দিনের সরকারি সফরে কুয়েত আছেন।

সফরকালে তিনি কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রী, ইন্টেরিয়র মিনিস্টার, সশস্ত্র বাহিনীর চিফ অব জেনারেল স্টাফ, ল্যান্ড ফোর্স কমান্ডার ও কুয়েত ন্যাশনাল গার্ডের ডেপুটি কমান্ডারের সাথে সৌজন্য সাক্ষাৎ করবেন।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ কথা জানানো হয়।

এছাড়াও সেনাবাহিনী প্রধান কুয়েতে নিযুক্ত বাংলাদেশী কন্টিজেন্টসমূহ এবং কুয়েতের বেশ কিছু সামরিক স্থাপনা পরিদর্শন করবেন।
তার এই সফরের মধ্য দিয়ে উভয় দেশের সামরিক বাহিনীর মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও দ্বিপাক্ষিক সহযোগিতামূলক বিষয়গুলো আরো জোরদার হবে।

সফর শেষে তিনি আগামী ১৫ মার্চ দেশে ফিরবেন বলে আশা করা হচ্ছে।

Powered by Done 5 Technologies