মূল সংবাদে ফিরুন

বাংলা অনলাইন নিউজ পেপার

দৈনিক সচিত্র মৈত্রী প্রিন্ট সংস্করণ ·

নয় মিনিটে ছয় শিশুর জন্ম দিয়েছেন থেলমা চিয়াকা

প্রকাশ:

নয় মিনিটে ছয় শিশুর জন্ম দিয়েছেন মার্কিন নারী থেলমা চিয়াকা। বিজ্ঞানীরা জানিয়েছেন, ৪৭০ কোটি শিশু প্রতি এমন বিরল ঘটনা ঘটে।

যুক্তরাষ্ট্রের টেক্সাসের দ্য উওম্যান হসপিটালে ছয়টি শিশুর জন্ম দিয়েছেন থেলমা। খবর ইন্ডিয়া টুডের।

ছয় সন্তানের মধ্যে চারজন পুত্র এবং দুই জন কন্যা।  শনিবার স্থানীয় সময় ভোর ৪.৫০ মিনিট থেকে ভোর ৪.৫৯ মিনিটের মধ্যে এই ছয় শিশুর জন্ম দেন থেলমা। শিশুগুলির ওজন ৮০ গ্রাম থেকে ১ কিলোগ্রাম ৫০০ গ্রামের মধ্যে।

হাসপাতালের তরফে একটি ফেসবুক পোস্টে বলা হয়েছে, ছয়টি শিশুই সুস্থ রয়েছে এখনও পর্যন্ত। তবে তাদের প্রত্যেককেই অ্যাডভান্সড নিওনেটাল ইনটেনসিভ কেয়ার ইউনিটে রাখা রয়েছে।

চিকিৎসকরা শিশুগুলির ওজনের কারণেই তাদের পর্যবেক্ষণে রেখেছেন। দুটি মেয়ের নাম থেলমা রেখেছেন জিনা ও জুরিয়েল। চারটি পুত্র সন্তানের নাম এখনও ঠিক করেননি তিনি।

Powered by Done 5 Technologies