মূল সংবাদে ফিরুন

বাংলা অনলাইন নিউজ পেপার

দৈনিক সচিত্র মৈত্রী প্রিন্ট সংস্করণ ·

৮ লাখ পিস ইয়াবাসহ চোরাচালান সিন্ডিকেটের তিন সদস্যকে গ্রেফতার

প্রকাশ:

ঢাকা, লিগ্যাল ডেস্ক : রাজধানীর সদরঘাটে প্রায় আট লাখ পিস ইয়াবাসহ মাদক চোরাচালান সিন্ডিকেটের তিন সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব অ্যাকশন ব্যাটেলিয়ান-১ (র‌্যাব) এর সদস্যরা। গ্রেফতাররা হলেন, তুহিন, সবুজ ও শাহজাহান।

মঙ্গলবার র‌্যাব-১ এর স্কোয়াড কমান্ডার (সিপিসি-১) এএসপি মো. কামরুজ্জামান গণমাধ্যমকে জানান, নৌপথে আসা জব্দ করা ৮ লাখ পিস ইয়াবার আনুমানিক মূল্য ৫০ কোটি টাকা।

এদিকে দুপুরে র‌্যাবের গণমাধ্যম শাখা থেকে পাঠানো মোবাইল এসএমএসে বলা হয়, এ বিষয়ে বিস্তারিত বিকালে সংবাদ সম্মেলনের মাধ্যমে জানানো হবে।

Powered by Done 5 Technologies