মূল সংবাদে ফিরুন

বাংলা অনলাইন নিউজ পেপার

দৈনিক সচিত্র মৈত্রী প্রিন্ট সংস্করণ ·

দেশবাসীকে নববর্ষের শুভেচ্ছা ওবায়দুল কাদেরের

প্রকাশ:

লিগ্যাল ভয়েস : দেশবাসীকে নববর্ষের শুভেচ্ছা ওবায়দুল কাদেরের
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ছবি: ইত্তেফাক

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের দেশবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন।

সিঙ্গাপুরে চিকিৎসাধীন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী আজ শনিবার বিকেলে এক বার্তায় এই শুভেচ্ছা জানান। সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের উপপ্রধান তথ্য অফিসার মো. আবু নাছের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

ওবায়দুল কাদের তাঁর পাঠানো শুভেচ্ছা বার্তায় লেখেন:

“লিখতে না পারার বেদনা নীরবে অশ্রু ঝরায়।

ঘুমহীন চোখে রাত কাটে দিগন্তে স্বপ্নের

ডানা মেলে।

তবুও …..

নতুন বছরে বাংলাদেশের নতুন কোন দুর্ভাবনা নেই।

সতের কোটি মানুষ নিশ্চিন্তে ঘুমোতে পারে

শুধুমাত্র একজন শেখ হাসিনা নিরন্তর

জেগে থাকেন বলে।”
‘শুভ নববর্ষ’।

Powered by Done 5 Technologies