মূল সংবাদে ফিরুন

বাংলা অনলাইন নিউজ পেপার

দৈনিক সচিত্র মৈত্রী প্রিন্ট সংস্করণ ·

রাধাকৃষ্ণ মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন

প্রকাশ: হালনাগাদ:

দিনাজপুর প্রতিনিধি,

লিগ্যাল ভয়েস, দিনাজপুর : জেলা শহরের গরুহাটি এলাকায় দুইকোটি ৫০ লাখ টাকা ব্যায়ে রাধাকৃষ্ণ মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।

সোমবার দুপুর ১২টায় দিনাজপুর শহরের মালদ্হপট্টিস্থ গরুহাটি নামক এলাকার শ্যামরায় ঠাকুরবাড়ীতে রাধাকৃষ্ণ মন্দিরের ভিত্তিপ্রস্তর অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য মনোরঞ্জনশীল গোপাল।

সত্য নারায়ন আগরওয়ালা’র সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন মন্দির কমিটির সাধারণ সম্পাদক বিজয় সারদা, দিনাজপুর প্রেসক্লাবের সভাপতি স্বরূপ বকসী বাচ্চু প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ঐক্য পরিষপষা জেলা শাখার সদস্যসচিব রতন সিং।

Powered by Done 5 Technologies