মূল সংবাদে ফিরুন

বাংলা অনলাইন নিউজ পেপার

দৈনিক সচিত্র মৈত্রী প্রিন্ট সংস্করণ ·

পাকিস্তানে পাঁচ তারকা হোটেল জিম্মি করেছে জঙ্গিরা

প্রকাশ: হালনাগাদ:

আন্তর্জাতিক ডেস্ক,

লিগ্যাল ভয়েস : আবার জঙ্গিহামলায় আক্রান্ত হলো পাকিস্তান। জঙ্গি নিশানায় এবার বেলুচিস্তানের গাওয়াদরের একটি পাঁচতারা হোটেল। হোটেলটির নাম পার্ল কন্টিনেন্টাল হোটেল। বিবিসি, আল-জাজিরা।

আল-জাজিরা জানায়, পাঁচতারা ওই হোটেলের ভিতরে ঢুকেছে তিন সশস্ত্র জঙ্গি। হোটেলের ভিতর থেকে প্রচণ্ড গোলাগুলির আওয়াজ শোনা যাচ্ছে। চারপাশ থেকে হোটলটি ঘিরে ফিলেছে সুরক্ষা বাহিনী। বেলুচিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মির জিয়া জানান, পুলিশের সঙ্গে জঙ্গিদের গোলাগুলিতে পড়ে কয়েকজন আহত হয়েছেন। তবে তিনি নির্দিষ্ট কোন সংখ্যা বলতে পারেন নি।

পাকিস্তানের আইজিপি মহসিন হাসান জানান, ৯৫ ভাগ অতিথিকে হোটেল থেকে সরিয়ে নেয়া হয়েছে। তার দাবি, বর্তমানে ভেতরে কোন বিদেশি নাগরিক নেই। পুলিশ জানায়, হামলাকারীরা নৌকায় করে এসে অস্ত্র নিয়ে হোটেলের ভেতরে ঢুকে পড়ে। এরপর এলোপাথাড়ি গুলি চালাতে থাকে তারা।

Powered by Done 5 Technologies