মূল সংবাদে ফিরুন

বাংলা অনলাইন নিউজ পেপার

দৈনিক সচিত্র মৈত্রী প্রিন্ট সংস্করণ ·

যুক্তরাষ্ট্রের হয়ে গুপ্তচরবৃত্তি করার অভিযোগে ওয়াশিংটনে নিযুক্ত উত্তর কোরিয়ার বিশেষ দূতের মৃত্যুদণ্ড

প্রকাশ:

আন্তর্জাতিক ডেস্ক,

 

লিগ্যাল ভয়েস : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দ্বিতীয় শীর্ষ বৈঠক ব্যর্থ হওয়া এবং যুক্তরাষ্ট্রের হয়ে গুপ্তচরবৃত্তি করার অভিযোগে ওয়াশিংটনে নিযুক্ত উত্তর কোরিয়ার বিশেষ দূতের মৃত্যুদণ্ড কার্যকর করেছেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন। যুক্তরাষ্ট্রের সঙ্গে ওই বৈঠক ব্যর্থ হওয়ার পেছনে ওই কর্মকর্তা দায়ী বলে জানিয়েছে উত্তর কোরিয়া।

খবর দ্য গার্ডিয়ান ও দ্য ওয়াশিংটন পোস্ট। আজ শুক্রবার দক্ষিণ কোরিয়ার বৃহৎ সংবাদপত্র চোসুন ইবো’তে বলা হয়েছে, ভিয়েতনামের হ্যানয়ে শীর্ষ বৈঠকের সব প্রস্তুতির কাজ করেছেন কিম হিয়ক চোল নামের ওই কর্মকর্তা। কিন্তু দেশটির সর্বোচ্চ নেতার সঙ্গে বিশ্বাসঘাতকতা ও যুক্তরাষ্ট্রের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে।

খবরে আরও বলা হয়েছে, পররাষ্ট্র মন্ত্রণালয়ের আরও চার কর্মকর্তার সঙ্গে পিয়ংইয়ংয়ের মিরিম বিমানবন্দরে গত মার্চেই গুলি করে হত্যা করা হয়েছে চোলকে। তবে ওই চার কর্মকর্তাকে কেন হত্যা করা হয়েছে সেই বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি দক্ষিণ কোরিয়ার সংবাদমাধ্যমটি।

কিমের এক অনুবাদকারী ভুল অনুবাদ করায় তাকে জেলে পাঠানো হয়েছে। উত্তর কোরিয়ার বেশ কয়েকটি সূত্রের বরাত দিয়ে এ তথ্য নিশ্চিত করেছে চোসুন ইবো পত্রিকা। তবে এই ঘটনা যাচাই করা সম্ভব হয়নি। এছাড়া উত্তর কোরিয়ার তরফ থেকেও এই ঘটনা স্বীকার বা প্রত্যাখ্যান করা হয়নি।

Powered by Done 5 Technologies