মূল সংবাদে ফিরুন

বাংলা অনলাইন নিউজ পেপার

দৈনিক সচিত্র মৈত্রী প্রিন্ট সংস্করণ ·

বুধবার সম্ভাব্য পবিত্র ঈদুল ফিতর

প্রকাশ: হালনাগাদ:

মুফতী আব্দুল্লাহ,

লিগ্যাল ভয়েস ডেস্ক : সৌদি আরবে শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। মঙ্গলবার দেশটিতে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে। সে অনুযায়ী বাংলাদেশে বুধবার ঈদুল ফিতরের সম্ভাবনা প্রবল। তবে মঙ্গলবার সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটি এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।

সৌদি আরবের বিভিন্ন স্থান থেকে শাওয়াল মাসের চাঁদ দেখা যাওয়ার পর এই ঘোষণা আসে বলে জানিয়েছে সংবাদমাধ্যম খালিজ টাইমস।

আরবি ক্যালেন্ডার অনুযায়ী রমজানের পরবর্তী মাস শাওয়াল। এক মাসের সিয়াম সাধনার পর শাওয়াল মাসের চাঁদ দেখা গেলে পরদিন ঈদুল ফিতর উদযাপন করেন মুসলমানরা।

Powered by Done 5 Technologies