মূল সংবাদে ফিরুন

বাংলা অনলাইন নিউজ পেপার

দৈনিক সচিত্র মৈত্রী প্রিন্ট সংস্করণ ·

শনিবার সব ব্যাংক খোলা

প্রকাশ:

ভুঁইয়া আসাদুজ্জামান,

লিগ্যাল ভয়েস : আয়কর, ভ্যাট ও শুল্ক সরকারি কোষাগারে জমা দেওয়ার সুবিধার্থে আগামী শনিবার (২৯ জুন) দেশের সবগুলো বাণিজ্যিক ব্যাংক খোলা রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
আজ বৃহস্পতিবার এক সার্কুলারের মাধ্যমে সব ব্যাংকের প্রধান নির্বাহীদের এই নির্দেশ দেওয়া হয়েছে।

সার্কুলারে বলা হয়েছে, করদাতাদের আয়কর, ভ্যাট ও শুল্ক জমা দেওয়ার সুবিধার জন্য চেক,চালান, পে-অর্ডার, ডিমান্ড ড্রাফট সেবা চালু রাখার লক্ষ্যে পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করে সব বাণিজ্যিক ব্যাংকের সংশ্লিষ্ট শাখাগুলো শনিবার খোলা রাখার ব্যবস্থা নিতে হবে।

বিশেষ করে জেলা পর্যায়ের সব ব্যাংক এবং উপজেলা পর্যায়ের সোনালী ব্যাংকের শাখা শনিবার খোলা রাখতে হবে বলে সার্কুলারে নির্দেশনা দেওয়া হয়েছে।

Powered by Done 5 Technologies