মূল সংবাদে ফিরুন

বাংলা অনলাইন নিউজ পেপার

দৈনিক সচিত্র মৈত্রী প্রিন্ট সংস্করণ ·

রোহিঙ্গা সংকট সমাধানে চীন পাশে থাকবে: প্রধানমন্ত্রী

প্রকাশ:

গোলাম রব্বানী,

লিগ্যাল ভয়েস ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‌‘রোহিঙ্গা সংকট সমাধানে চীন চেষ্টা করবে। চীন নিজেকে বাংলাদেশ ও মিয়ানমার উভয়কেই বন্ধু বলে উল্লেখ করে দেশটির রাষ্ট্রপতি শি জিনপিং বলেছেন তারা বিষয়টি গুরুত্ব দিবে।’

চীন সফর নিয়ে প্রধানমন্ত্রী আজ সোমবার সংবাদ সম্মেলনে এ কথা বলেন। প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে বিকেল ৪টায় এ সংবাদ সম্মেলন শুরু হয়।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৫দিনের সরকারি সফরে গত ১ জুলাই চীনের দালিয়ানের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন। সফরকালে তিনি বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক সম্মেলনে যোগ দেন এবং চীনের শীর্ষ নেতাদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন। সফর শেষে গত ৬ জুলাই তিনি দেশে ফেরেন।

Powered by Done 5 Technologies