মূল সংবাদে ফিরুন

বাংলা অনলাইন নিউজ পেপার

দৈনিক সচিত্র মৈত্রী প্রিন্ট সংস্করণ ·

শুভ হত্যার প্রধান আসামিসহ কিশোর গ্যাং গ্রুপের ৪ জনকে গ্রেফতার

admin প্রকাশ: হালনাগাদ:

স্টাফ রিপোর্টার,

লিগ্যগাল ভয়েস, গাজীপুর: গাজীপুরের টঙ্গীতে নবম শ্রেণির ছাত্র শুভ আহমেদ হত্যার প্রধান আসামিসহ কিশোর গ্যাং গ্রুপের ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এছাড়া হত্যায় ব্যবহৃত ধারালো সুইচ গিয়ার চাকু উদ্ধার করা হয়েছে।
গত রোববার রাততে শুভকে ছুরিকাঘাতে হত্যা করে দুর্বৃত্তরা। রাত ১২টার দিকে টঙ্গীর বিসিক ফকির মার্কেট এলাকা থেকে শুভর লাশ উদ্ধার করে পুলিশ।

নিহত শুভ টঙ্গীর ফিউচার ম্যাপ স্কুলের নবম শ্রেণির ছাত্র ও টাঙ্গাইলের গোপালপুর উপজেলার বড় কুসুল্লি গ্রামের রাজু আহমেদের ছেলে।
ওই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য শুভর এক সহপাঠীর বাবা ও মাকে আটক করে পুলিশ। সেসময় শুভর পরিবার অভিযোগ করে, এই হত্যার সঙ্গে শুভর বন্ধুরাই জড়িত। ওদের গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করা হলেই প্রকৃত ঘটনা জানা যাবে।

Powered by Done 5 Technologies