মূল সংবাদে ফিরুন

বাংলা অনলাইন নিউজ পেপার

দৈনিক সচিত্র মৈত্রী প্রিন্ট সংস্করণ ·

ড. হায়দার আলী এক্সিম ব্যাংকের এমডি পুনর্নিয়োগ পেয়েছেন

প্রকাশ:

ভূইয়া আসাদুজ্জামান,

লিগ্যাল ভয়েক ডেস্ক :
এক্সিম ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী ড. মোহাম্মদ হায়দার আলী মিয়া পুনর্নিয়োগ পেয়েছেন। আজ থেকে কার্যকর হবে। তিনি ২০১২ সাল থেকে এ দায়িত্ব পালন করে আসছেন। ড. মোহাম্মদ হায়দার আলী ১৯৮৪ সালে ব্যাংকিং পেশায় কর্মজীবন শুরু করেন।

২০০০ সালে তিনি ভাইস প্রেসিডেন্ট হিসেবে এক্সিম ব্যাংকে যোগ দেন এবং বিভিন্ন বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি দেশীয় ও আন্তর্জাতিক বিভিন্ন পদকে ভূষিত হয়েছেন। কিশোর মুক্তিযোদ্ধা হিসেবে সক্রিয়ভাবে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন।

‘মুক্তিযুদ্ধের স্মৃতি’ নামে বই প্রকাশ করেছেন তিনি। বিজ্ঞপ্তি।

Powered by Done 5 Technologies