মূল সংবাদে ফিরুন

বাংলা অনলাইন নিউজ পেপার

দৈনিক সচিত্র মৈত্রী প্রিন্ট সংস্করণ ·

রংপুরে রওশন এরশাদের বিরুদ্ধে ঝাড়ু মিছিল

প্রকাশ:

রংপুর প্রতিনিধি/লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর :

জাতীয় পার্টিতে চেয়ারম্যান পদ নিয়ে সৃষ্ট দ্বন্ধ কোন্দলে বেগম রওশন এরশাদের ভ‚মিকায় ফুঁসে উঠেছে রংপুর জাতীয় পার্টি।

গতকাল বিকেলে স্বঘোষিত চেয়ারম্যান রওশন এরশাদকে প্রত্যাখ্যান করে তার বিরুদ্ধে ঝাড়ু মিছিল করেছে দলের মহিলা পার্টির নেতাকর্মীরা।

বিকেলে রংপুর মহানগরীর সেন্ট্রাল রোডস্থ জাতীয় পার্টির দলীয় কার্যালয় থেকে ঝাড়ু মিছিল বের হয়ে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এসময় মিছিল থেকে রওশনের প্রতি ঘৃণা প্রদর্শন করে স্লোগান দেন মহিলা পার্টির নেতাকর্মীরা।

মিছিল শেষে দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত সমাবেশে পার্টির নেতাকর্মীরা দলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এরশাদ ঘোষিত বর্তমান চেয়ারম্যান জি এম কাদেরের প্রতি সমর্থন ব্যক্ত করেন।

একই সাথে দলের ভেতরে কোন্দল, বিশৃঙ্খলা, দ্ব›দ্ব ও ভাঙন ষড়যন্ত্রে লিপ্ত থাকার অভিযোগে বেগম রওশন এরশাদ ও আনিসুল ইসলাম মাহমুদকে অবাঞ্ছিত ঘোষণা করে বহিস্কারের দাবি জানান।

সমাবেশে বক্তব্য রাখেন রংপুর মহানগর মহিলা জাতীয় পার্টির আহ্বায়ক জেসমিন আকতার, সদস্য সচিব জোৎস্না বেগম, যুগ্ম আহ্বায়ক হালিমা বেগম এবং সুলতানা বেগম প্রমুখ।

Powered by Done 5 Technologies