মূল সংবাদে ফিরুন

বাংলা অনলাইন নিউজ পেপার

দৈনিক সচিত্র মৈত্রী প্রিন্ট সংস্করণ ·

বীর মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকার ইন্তেকাল

প্রকাশ: হালনাগাদ:

স্টাফ রিপোর্টার/লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর :

বিএনপির ভাইস-চেয়ারম্যান ও ঢাকা সিটি করপোরেশনের সাবেক মেয়র বীর মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকা আর নেই।
তিনি আজ সোমবার বাংলাদেশ সময় দুপুর ১ টা ৫০ মিনিটে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরের ম্যানহাটনের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহে …রাজেউন)। তার বয়স হয়েছিল ৬৭ বছর।

বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য সাইরুল ইসলাম খান আজ দুপুরে এ কথা জানানো হয়।

মৃত্যুকালে তিনি স্ত্রী, এক কন্যা ও এক পুত্রসহ বহু আত্মীয়, গুণগ্রাহী ও রাজনৈতিক সহকর্মী রেখে গেছেন।
সাদেক হোসেন খোকা দীর্ঘদিন ধরে কিডনী এবং ফুসফুস ক্যান্সারে ভুগছিলেন।

এদিকে তাঁর মৃত্যুতে বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গভীর শোক ও দু:খ প্রকাশ করেছেন।
আজ এক শোক বিবৃতিতে মির্জা ফখরুল মরহুমের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান এবং তাঁর রুহের মাগফিরাত কামনা করেন।

Powered by Done 5 Technologies