মূল সংবাদে ফিরুন

বাংলা অনলাইন নিউজ পেপার

দৈনিক সচিত্র মৈত্রী প্রিন্ট সংস্করণ ·

শাহ্ আমানত বিমানবন্দরে ফ্লাইট অপারেশন পুনরায় চালু

প্রকাশ: হালনাগাদ:

চট্টগ্রাম ব্যুরো/লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর :

ঘূর্ণিঝড় ‘বুলবুল’ আঘাত হানার আশঙ্কায় ১৪ ঘণ্টা বিমান চলাচল বন্ধ রাখার পর চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে ফ্লাইট অপারেশন পুনরায় চালু হয়েছে। রবিবার (১০ নভেম্বর) সকাল ৭টায় বিমান চলাচল পুনরায় শুরু হয় বলে জানিয়েছেন বিমানবন্দর ম্যানেজার উইং কমান্ডার সারওয়ার-ই-জামান।

সারওয়ার-ই-জামান বলেন, আবহাওয়া অধিদফতর থেকে চট্টগ্রামের জন্য ৯ নম্বর বিপদ সংকেত জারির পরপর ঘূর্ণিঝড়ের সম্ভাব্য ক্ষয়ক্ষতি এড়াতে আমরা বিমানবন্দরের সব কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নিই।

ঘূর্ণিঝড়টি সুন্দরবন এলাকায় আঘাত হানার পর বর্তমানে আবহাওয়া স্বাভাবিক পর্যায়ে চলে এসেছে। তাই পুনরায় বিমান চলাচল শুরু হয়েছে। সকাল সাতটায় একটি ফ্লাইট বিমানবন্দর ছেড়ে গেছে।

বিমানবন্দরের স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর অনুযায়ী, শনিবার বিকাল চারটা থেকে আজ রবিবার (১০নভেম্বর) সকাল ৬টা পর্যন্ত ফ্লাইট অপারেশন বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছিল তারা।

Powered by Done 5 Technologies