মূল সংবাদে ফিরুন

বাংলা অনলাইন নিউজ পেপার

দৈনিক সচিত্র মৈত্রী প্রিন্ট সংস্করণ ·

পেট্রোবাংলার চেয়ারম্যান ওএসডি

প্রকাশ: হালনাগাদ:

আনিসুর রহমান / লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর :

পেট্রোবাংলার চেয়ারম্যান রুহুল আমীনকে ওএসডি করে জন প্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসাবে নিয়োগ দিয়েছে সরকার।

বৃহস্পতিবার জন প্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব তমিজুল ইসলাম খান স্বাক্ষরিত এক চিঠিতে এ আদেশ দেয়া হয়।

জানা গেছে, বাংলাদেশ গ্যাসফিল্ডের ৯১০ কোটি টাকার ৭টি কম্প্রেসার স্টেশন স্থাপন প্রকল্পে একটি অখ্যাত কোম্পানিকে কার্যাদেশ দেয়ায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। পেট্রোবাংলার প্রধান হিসাবে এ অনিয়মের সঙ্গে তার দায়-দায়িত্ব আছে বলে মনে করেন সংশ্লিষ্টরা।

অপরদিকে, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, কম্প্রেসার স্টেশন স্থাপনের টেন্ডারটি বাতিল করা হয়েছে। একই সঙ্গে এ অনিয়মের সঙ্গে কারা জড়িত তা খুজে বের করে দৃষ্টান্ত মূলক শাস্তি দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

Powered by Done 5 Technologies