মূল সংবাদে ফিরুন

বাংলা অনলাইন নিউজ পেপার

দৈনিক সচিত্র মৈত্রী প্রিন্ট সংস্করণ ·

সিনিয়র সহকারী জজ হলেন ৭৭ জন

প্রকাশ: হালনাগাদ:

সাইয়্যেদ মো: রবিন / লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর :

সিনিয়র সহকারী জজ বা সমমর্যাদার পদে পদোন্নতি পেয়েছেন ৭৭ সহকারী জজ বা সমমর্যাদার বিচারক। বাংলাদশ সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শক্রমে জুডিসিয়াল সার্ভিসের এই কর্মকর্তাদের পদোন্নতি দেওয়া হয়।

রবিবার আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব শেখ গোলাম মাহবুব স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই তথ্য জানা যায়।

নতুন বছরের ১ জানুয়ারি থেকে এই পদোন্নতির আদেশ কার্যকর হবে। দুজন কর্মকর্তা প্রেষণে থাকায় প্রেষণ থেকে যোগ দিলে তাদের পদোন্নতি কার্যকর হবে।

আদেশে বলা হয়, কর্মকর্তারা নিজ নিজ কর্মস্থলে পদোন্নতিপ্রাপ্ত পদে পুনরাদেশ না দেয়া পর্যন্ত কর্মরত থাকবেন।

Powered by Done 5 Technologies