মূল সংবাদে ফিরুন

বাংলা অনলাইন নিউজ পেপার

দৈনিক সচিত্র মৈত্রী প্রিন্ট সংস্করণ ·

রাষ্ট্রদূত হচ্ছেন এয়ার ভাইস মার্শাল মোস্তাফিজ

প্রকাশ: হালনাগাদ:

কূটনীতিক প্রতিবেদক / লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর :

রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ পাচ্ছেন এয়ার ভাইস মার্শাল মোহাম্মদ মোস্তাফিজুর রহমান। বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সম্পর্কিত আদেশ জারি করা হয়েছে।

বিমান বাহিনীর এই কর্মকর্তাকে প্রেষণে রাষ্ট্রদূত নিয়োগ দিতে তার চাকরি পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করে আদেশটি জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়।

এখন পররাষ্ট্র মন্ত্রণালয় তাকে কোনো দেশে রাষ্ট্রদূত হিসেবে পদায়ন করবে। আরেক আদেশে রাষ্ট্রদূত মেজর জেনারেল সাহেদুল হককে সেনাবাহিনীতে ফিরিয়ে নেয়া হয়েছে। এজন্য তার চাকরি সশস্ত্র বাহিনী বিভাগে ন্যস্ত করা হয়েছে।

Powered by Done 5 Technologies