মূল সংবাদে ফিরুন

বাংলা অনলাইন নিউজ পেপার

দৈনিক সচিত্র মৈত্রী প্রিন্ট সংস্করণ ·

প্রভাকে বিয়ে করলেন ইন্তেখাব দিনার!

প্রকাশ: হালনাগাদ:

বিনোদন ডেস্ক / লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর :

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী ও মডেল সাদিয়া জাহান প্রভা। আলোচনা-সমালোচনাকে গুঁড়িয়ে দিয়ে কাজ করে যাচ্ছেন ছোটপর্দায়। প্রশংসিতও হচ্ছে তার নাটকগুলো। সম্প্রতি ছোট পর্দার অভিনেতা ইন্তেখাব দিনারের সঙ্গে প্রভার একটি ছবি সোস্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। আর এ ছবি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা শুরু হয়।

ছবিটি নিয়ে নেটিজেনরা প্রশ্ন তুলেছেন, প্রভাকে কি বিয়ে করেছেন ইন্তেখাব দিনার? এমন প্রশ্ন যখন স্যোশাল মিডিয়ায় তখন যোগাযোগ করা হয় ইন্তেখাব দিনারের সঙ্গে। তিনি জানান, ছবিটি একটি বিয়ের ছবি। কিন্তু বাস্তবে বিয়ে নয়, একটি ধারাবাহিক নাটকের দৃশ্য এটি। ‘পরের মেয়ে’ নাটকে তাদের এমন চরিত্রে দেখা যাবে।

সৈয়দ জিয়াউদ্দিনের রচনায় নাটকটি পরিচালনা করেছেন হাবিব শাকিল। নাটকটি নিয়ে নির্মাতা হাবিব শাকিল বলেন, ‘পারিবারিক গল্প নিয়ে নির্মাণ করা হয়েছে এটি। সংসারে নানা টানাপোড়েনের গল্প নিয়ে নাটকটির গল্প সাজিয়েছি। নাটকের গল্পে মেয়ের স্বামী মারা যাওয়ার পর সন্তানকে নিয়ে তার একা পথ চলার গল্প। অনেক সংগ্রাম ও সঙ্কটময় পরিস্থিতি পাড়ি দিতে হয় তাকে। আশা করছি, দর্শকদেরও ভালো লাগবে নাটকটি।

ইন্তেখাব দিনার-সাদিয়া জাহান প্রভা ছাড়াও নাটকটিতে অভিনয় করেছেন দিলারা জামান, গোলাম কিবরিয়া তানভীর, ইলোরা গওহর, টয়া, জিয়াউল হাসান কিসলু, আদৃতা, আল মামুন, মুনিরা ইউসুফ মেমী, হিন্দোল রায় প্রমুখ।

Powered by Done 5 Technologies