মূল সংবাদে ফিরুন

বাংলা অনলাইন নিউজ পেপার

দৈনিক সচিত্র মৈত্রী প্রিন্ট সংস্করণ ·

সিপিবি’র সমাবেশে বোমা হামলা মামলায় ১০ জনের মৃত্যুদণ্ড

প্রকাশ:

ফারহানা হক / লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর :

রাজধানীর পল্টনে সিপিবি’র সমাবেশে বোমা হামলার মামলায় ১০ আসামির মৃত্যুদণ্ডাদেশ ও ২ জনকে খালাস দিয়েছেন ঢাকা মহানগর অতিরিক্ত তৃতীয় যুগ্ম জজ আদালত। এ মামলার ৬ আসামি পলাতক রয়েছেন।

১৯ বছর আগে, ২০০১ সালের ২০ জানুয়ারি সিপিবি’র সমাবেশে ওই বোমা হামলার ঘটনায় ৫ জন নিহত হন, আহত হন অনেকে।

নিহতরা হলেন: খুলনার বটিয়াঘাটার হিমাংশু মণ্ডল, খুলনার রূপসা উপজেলার আব্দুল মজিদ, ঢাকার ডেমরার আবুল হাসেম, মাদারীপুরের মুক্তার হোসেন ও খুলনা বিএল কলেজের ছাত্র ইউনিয়ন নেতা বিপ্রদাস।

Powered by Done 5 Technologies