মূল সংবাদে ফিরুন

বাংলা অনলাইন নিউজ পেপার

দৈনিক সচিত্র মৈত্রী প্রিন্ট সংস্করণ ·

চট্টগ্রামে করোনা রোগীর সংখ্যা বৃদ্ধি; আক্রান্ত সংখ্যা ৭

প্রকাশ: হালনাগাদ:

নিজস্ব প্রতিবেদক, দৈনিক সচিত্র মৈত্রী

চট্টগ্রাম : বাণিজ্যিক রাজধানী চট্টগ্রামে আরো ২ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। আগের পাঁচজন রোগীসহ রোগির সংখ্যা মোট সাত।

জানা গেছে, নতুন দুই শণাক্ত রোগীর একজন নগরের ফিরিঙ্গি বাজার এবং অন্যজন খুলশী এলাকার। ফৌজদারহাটের বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজে (বিআইটিআইডি) নমুনা পরীক্ষায় আরও ২ জনের শরীরে করোনা ভাইরাস পাওয়া গেছে বলে জানিয়েছেন চট্টগ্রামের স্বাস্থ্য পরিচালক ডা. হাসান শাহরিয়ার কবির।

শুক্রবার (১০ এপ্রিল) রাত সাড়ে নয়টার দিকে তিনি এ তথ্য নিশ্চিত করেন।

মৈত্রী/ এএ

Powered by Done 5 Technologies