মূল সংবাদে ফিরুন

বাংলা অনলাইন নিউজ পেপার

দৈনিক সচিত্র মৈত্রী প্রিন্ট সংস্করণ ·

ভূরুঙ্গামারীতে কৃষি প্রণোদনার আওতায় বীজ ও সার বিতরণ

প্রকাশ:

আসাদুজ্জামান খোকন, কুড়িগ্রাম প্রতিনিধি :

কুড়িগ্রাম : ভূরুঙ্গামারীতে বন্যায় ক্ষতিগ্রস্থ কৃষকদের মাঝে কৃষি প্রণোদনার আওতায় বিনামূল্যে মাষ কালাই বীজ ও সার প্রদান করা হয়েছে।

উপজেলা কৃষি অফিস হল রুমে কৃষি কর্মকর্তা আসাদুজ্জামানের সভাপতিত্বে সোমবার দুপুরে উপজেলার বিভিন্ন ইউনিয়নের ১০০ জন কৃষককে প্রতি জনকে ৫ কেজি মাষ কালাই বীজ ও ১৫ কেজি সার প্রদান করা হয়। এসময় উইস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান নূরন্নবী চৌধুরী, উপজেলা নির্বাহী অফিসার দীপক কুমার দেব শর্মা, ভূমি কর্মকর্তা জাহাঙ্গীর আলম প্রমূখ।

মৈত্রী/এফকেএ/এএ

Powered by Done 5 Technologies