মূল সংবাদে ফিরুন

বাংলা অনলাইন নিউজ পেপার

দৈনিক সচিত্র মৈত্রী প্রিন্ট সংস্করণ ·

যাত্রী কল্যাণ সমিতি হালিশহর থানা আহ্বায়ক কমিটি গঠিত

প্রকাশ: হালনাগাদ:

হালিশহর, চট্টগ্রাম প্রতিনিধি :

চট্টগ্রাম : যাত্রী হয়রানী ও ভাড়া নৈরাজ্য বন্ধ করা, গণপরিবহনে নানা অনিয়ম ও বিশৃঙ্খলা প্রতিরোধ করে দেশের উন্নয়ন কর্মকান্ডকে গতিশীল করতে নিরাপদ ও নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করার লক্ষ্যে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি বন্দর নগরী চট্টগ্রামের হালিশহর থানা আহ্বায়ক কমিটি গঠিত হয়েছে। বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি কেন্দ্রীয় নির্বাহী কমিটির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী স্বাক্ষরিত এক অনুমোদন পত্রে বিশিষ্ট সমাজকর্মী লায়ন এমদাদুল করিম সৈকত ও সাংবাদিক কেফায়েত উল্লাহ কায়সারকে সদস্যসচিব করে ১১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি অনুমোদন দেয়া হয়।

গঠিত আহ্বায়ক কমিটি বন্দর নগরীর হালিশহর থানাধীন যাত্রী হয়রানী বন্ধে কার্যকর ভুমিকা পালন করবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়। হালিশহরের বিভিন্ন শ্রেণী পেশার লোকজনকে এই কমিটিতে যোগদানের জন্য অনুরোধ জানানো হয়।

মৈত্রী/এফকেএ/এএ

Powered by Done 5 Technologies