মূল সংবাদে ফিরুন

বাংলা অনলাইন নিউজ পেপার

দৈনিক সচিত্র মৈত্রী প্রিন্ট সংস্করণ ·

প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় শিক্ষা কর্মকর্তা বরখাস্ত

প্রকাশ:

কুড়িগ্রাম প্রতিনিধি :

কুড়িগ্রাম : ভূরুঙ্গামারীতে এসএসসি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় ভূরুঙ্গামারী উপজেলা মাধ‍্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুর রহমানকে (চঃ দাঃ) সাময়িক বরখাস্ত করা হয়েছে।

বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) মাধ‍্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের উপ-পরিচালক (সাধারন প্রশাসন) স্বাক্ষরিত পত্রে এই বরখাস্তের বিষয়টি জানা গেছে।

গত মঙ্গলবার ভূরুঙ্গামারীতে এসএসসির প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় ভূরুঙ্গামারী নেহাল উদ্দিন পাইলট বালিকা উচচ বিদ‍্যালয়ের প্রধান শিক্ষক ও কেন্দ্র সচিব লুৎফর রহমান ও মাধ‍্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুর রহমানসহ দুইজন সহকারি শিক্ষককে জিজ্ঞাসাবাদের জন‍্য থানায় নেয়া হয়। পরে কেন্দ্রসচিব লুৎফর রহমানসহ দুই সহকারী শিক্ষককে গ্রেফতার করা হলেও শিক্ষা অফিসারকে ছেড়ে দেয় হয়।

এঘটনায় মাধ‍্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের উপ-পরিচালক বিপুল চন্দ্র বিশ্বাস স্বাক্ষরিত পত্রে দায়িত্ব পালনে অবহেলার অভিযোগে ২০১৮ সালের সরকারি কর্মচারী বিধিমালা (শৃঙ্খলা ও আপিল) ২ ( খ) ও (অ) বিধি মতে উপজেলা মাধ‍্যমিক শিক্ষা কর্মকর্তা (চঃ দাঃ) আব্দুর রহমানকে সাময়িক বরখাস্ত করা হয়।

মৈত্রী/এফকেএ/এএ

Powered by Done 5 Technologies