মূল সংবাদে ফিরুন

বাংলা অনলাইন নিউজ পেপার

দৈনিক সচিত্র মৈত্রী প্রিন্ট সংস্করণ ·

ভূরুঙ্গামারীতে বিজিবির আয়োজনে মেডিকেল ক্যাম্পেইন অনুষ্ঠিত

প্রকাশ:

কুড়িগ্রাম প্রতিনিধি :

কুড়িগ্রাম : ভুরুঙ্গামারীতে কুড়িগ্রাম বিজিবি ২২ ব্যাটালিয়নের আয়োজনে এবং কুড়িগ্রাম সিভিল সার্জনের সহযোগীতায় মেডিকেল ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।

বৃহস্পতিবার উপজেলার উত্তর ধলডাঙ্গা সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত মেডিক্যাল ক্যাম্পেইনে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম বিজিবি ২২ ব্যাটালিয়নের সুবেদার মেজর মোঃ মজিবুর রহমান। এসময় উপজেলার শিলখুড়ি ইউনিয়নের নদীভাঙ্গনে ক্ষতিগ্রস্থ ও চরাঞ্চলের প্রায় ৫ শতাধিক চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হতদরিদ্রদের মেডিকেল ক্যাম্পেইনে ফ্রি চিকিৎসা ও প্রয়োজনীয় ঔষধপত্র প্রদান করা হয়।

মেডিকেল ক্যাম্পেইনে আগত রোগীদের চিকিৎসা সেবা প্রদান করেন বাংলাদেশ মেডিকেল এ্যাসোসিয়েশনের সভাপতি ও কুড়িগ্রাম জেলা আওয়ামীলীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক আলহাজ ডাঃ মোঃ নাসির উদ্দিন ও ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহকারী সার্জন ডাঃ মোঃ রাকিবুল হাসান রাকিব।

চিকিৎসা সেবা নিতে আসা নদীভাঙ্গনে ক্ষতিগ্রস্থ চরাঞ্চলের হতদরিদ্ররা বিজিবির এমন ব্যতিক্রমধর্মী কাজের জন্য সাধুবাদ জানান।

মৈত্রী/এফকেএ/এএ

Powered by Done 5 Technologies