মূল সংবাদে ফিরুন

বাংলা অনলাইন নিউজ পেপার

দৈনিক সচিত্র মৈত্রী প্রিন্ট সংস্করণ ·

ভূরুঙ্গামারীতে ৭৪ তম আন্তর্জাতিক মানবাধিকার দিবস পালিত

প্রকাশ:

আসাদুজ্জামান খোকন, কুড়িগ্রাম প্রতিনিধি :

কুড়িগ্রাম : ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা ইউনিটি ফর ইউনির্ভাস হিউম্যান রাইটস অব বাংলাদেশ ফাউন্ডেশ কুড়িগ্রাম জেলা উত্তর ধরলা কমিটির উদ্যোগে ৭৪তম আন্তর্জাতিক মানবাধিকার দিবস উদযাপন উপলক্ষে আলোচনাসভা ও র্যালী অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১০ ডিসেম্বর) দুপুরে ভূরুঙ্গামারী ভাসানী মোরে উত্তর ধরলা কমিটির কার্যালয়ের সামনে এই অনুষ্ঠান সম্পন্ন হয়। অনুষ্ঠানে কুড়িগ্রাম জেলা কমিটির চেয়ারম্যান এডভোকেট. আসাদুল হক এর সভাপতিত্বে, আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্থাটির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মো. সুরুজ্জামান ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিলাই ইউনিয়নের চেয়ারম্যান মো. কামরুজ্জামান মানবাধিকার সংস্থার কুড়িগ্রাম জেলা উত্তর ধরলা কমিটির চেয়ারম্যান খন্দকার আলপ্তগীন স্বপন, কো চেয়ারম্যান মোখলেসুর রহমান, ডা. আব্দুল লতিফ, সাংবাদিক মো. আব্দুর রাজ্জাক, রফিকুল ইসলাম, কবি ও সাংবাদিক আসাদুজ্জামান খোকনসহ বিভিন্ন শ্রেণী পেশার শতাধিক ব্যাক্তি বর্গ উপস্থিত ছিলেন।

এসময় সকলের উপস্থিতিতে একটি র্যালী বের হয়ে ভাসানী মোরের চতুর পার্শে ঘুরে মানবাধিকার কার্যলয়ে সামনে র্যালীটি শেষ হয়। পরে নিজস্ব কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

মৈত্রী/এফকেএ/এএ

Powered by Done 5 Technologies