মূল সংবাদে ফিরুন

বাংলা অনলাইন নিউজ পেপার

দৈনিক সচিত্র মৈত্রী প্রিন্ট সংস্করণ ·

ভূরুঙ্গামারীতে ন্যাশনাল সার্ভিস কর্মীদের সমাবেশ

প্রকাশ:

কুড়িগ্রাম প্রতিনিধি :

কুড়িগ্রাম : “বেকার কর নিরসন দেশের হবে উন্নয়ন, অপেক্ষার দিন শেষ জেগে উঠো বাংলাদেশ ” এই শ্লোগানকে সামনে রেখে কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে ন্যাশনাল সার্ভিস কর্মীদের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৯ ফেব্রুয়ারী) ভূরুঙ্গামারী সরকারি কলেজ মাঠে বেলা ৩ টায় ভূরুঙ্গামারী ন্যাশনাল সার্ভিস পরিষদের আয়োজনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তব্য রাখেন ভুরুঙ্গামারী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল হাই মাষ্টার, ন্যাশনাল সার্ভিস কর্মী আশরাফুল ইসলাম,সাইদুল ইসলাম ,আবু বকর ছিদ্দিক ও জাহাঙ্গীর আলমসহ আরো অনেকে।

বক্তারা বিভিন্ন কাজের অভিজ্ঞতা সম্পন্ন ন্যাশনাল সার্ভিস কর্মীদের এই প্রকল্পের চাকরি স্থায়ীকরণের দাবি জানান। এ সময় উপজেলার ন্যাশনাল সার্ভিসের কর্মরত কর্মীরা উপস্থিত ছিলেন।

মৈত্রী/এফকেএ/এএ

Powered by Done 5 Technologies