মূল সংবাদে ফিরুন

বাংলা অনলাইন নিউজ পেপার

দৈনিক সচিত্র মৈত্রী প্রিন্ট সংস্করণ ·

বান্দরবানে ৮ মাদক ব্যবসায়ী আটক

প্রকাশ: হালনাগাদ:

বান্দরবান প্রতিনিধি :

বান্দরবান : মাদক মামলার আসামী চিহ্নিত মাদক ব্যবসায়ী মো. আক্তার হোসেনকে আটক করা হয়েছে। এসময় মাদক ব্যবসায় তার সিন্ডিকেটের আরো ৭ সদস্যকে আটক করে ২ এপিবিএন। শনিবার (১১ মার্চ) ভোরে বান্দরবান পৌরসভার ২নং ওয়ার্ড বালাঘাটা বাজার মৌলভীবাড়ীর ফার্নিচারের গোডাউন ঘর হতে তাকে গ্রেফতার করা হয়।

২ এপিবিএন এর প্রেস বার্তায় জানানো হয়, আক্তার হোসেন কাছ হতে তিন শত পিস ইয়াবাসহ মাদক ব্যবসায় ব্যবহৃত তিনটি মোবাইল জব্দ করা হয়। এ সময় তার মাদক বিক্রয়ের কাজে সহযোগীতার দায়ে আরো সাত জন সহযোগীকে আটক করে ২ এপিবিএন।

এ বিষয়ে ২ এপিবিএন এর অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি)আলী আহমেদ খান বলেন, পার্বত্য বান্দরবানে মাদকের বিস্তার রোধে আমাদের বিশেষ টিম কাজ করছে।গ্রেফতার কৃত চিহ্নিত মাদক ব্যবসায়িদের আইনের আওতায় আনতে আগামীতেও এ ধরনের অভিযান পরিচালনা করা হবে। গ্রেফতারকৃত চিহ্নিত মাদক ব্যবসায়ির বিরুদ্ধে চলমান মাদকদ্রব্য আইনে মামলা রুজু করার কার্যক্রম প্রক্রিয়াধীন আছে।

মৈত্রী/এফকেএ/এএ

Powered by Done 5 Technologies