মূল সংবাদে ফিরুন

বাংলা অনলাইন নিউজ পেপার

দৈনিক সচিত্র মৈত্রী প্রিন্ট সংস্করণ ·

আফগান সীমান্তে পাকিস্তানি বিমান হামলায় নিহত ১৩

প্রকাশ:

আন্তর্জাতিক ডেস্ক :

আফগানিস্তানের সীমান্তবর্তী এলাকায় প্রাণঘাতী বিমান হামলা চালিয়েছে পাকিস্তান। কয়েক মাসের তুলনামূলক শান্ত পরিস্থিতির পর এই হামলায় দুই দেশের মধ্যে নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে। হামলায় ২৬ জনকে হত্যা করেছে দাবি করেছে পাকিস্তান।

বুধবার পাকিস্তানের তথ্যমন্ত্রী আত্তাউল্লাহ তারার বলেন, “সতর্কভাবে পরিচালিত ওই হামলায় চারটি লক্ষ্যবস্তু ধ্বংস করা হয়েছে এবং এতে মোট ২৬ জন জঙ্গি নিহত হয়েছে।”

তবে এর আগে আফগানিস্তানের তালেবান সরকার জানিয়েছিল, পাকিস্তানের হামলায় আফগানিস্তানের তিনটি প্রদেশে ১৩ জন নিহত হয়েছেন, যাদের মধ্যে ১১ জনই শিশু।

পাকিস্তান দীর্ঘদিন ধরেই আফগানিস্তানের বিরুদ্ধে অভিযোগ করে আসছে যে আফগানিস্তান এমন ‘সন্ত্রাসীদের’ আশ্রয় দিচ্ছে, যারা পাকিস্তানের ভেতরে হামলা চালায়।

তবে এ অভিযোগ অস্বীকার করে আসছে তালেবান সরকার। গত বছর কয়েক সপ্তাহ ধরে পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে সংঘর্ষ হয়।

সেই সংঘর্ষে অনেক মানুষ নিহত হয়। এরপর গত অক্টোবর মাসে দুই দেশ যুদ্ধবিরতিতে রাজি হয়। চলতি বছরের ফেব্রুয়ারিতে আবার সীমান্ত সংঘর্ষে বড় ধরনের হতাহতের ঘটনা ঘটে।

ফেব্রুয়ারির পর কয়েক মাস পরিস্থিতি তুলনামূলক শান্ত ছিল। বুধবারের এই বিমান হামলার ফলে আবারও দুই দেশের মধ্যে উত্তেজনা তৈরি হয়েছে।

এইচ.এম/মৈত্রী।

Powered by Done 5 Technologies