মূল সংবাদে ফিরুন

বাংলা অনলাইন নিউজ পেপার

দৈনিক সচিত্র মৈত্রী প্রিন্ট সংস্করণ ·

সংসদে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পাস

প্রকাশ:

ঢাকা : জাতীয় সংসদে ২০২৬-২০২৭ অর্থবছরের জন্য ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পাস হয়েছে।

মঙ্গলবার (৩০ জুন) স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত সংসদ অধিবেশনে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এই বাজেট প্রস্তাব পেশ করেন, যা পরে কণ্ঠভোটে অনুমোদিত হয়।

২০২৫-২৬ অর্থবছরের বাজেট ছিল ৭ লাখ ৯০ হাজার কোটি টাকার। সেই তুলনায় নতুন বাজেটের আকার ১ লাখ ৪৮ হাজার কোটি টাকা বৃদ্ধি পেয়েছে।

গত ১১ই জুন অর্থমন্ত্রী এই বাজেট সংসদে উপস্থাপন করেছিলেন। দীর্ঘ আলোচনার পর পাস হওয়া এই বাজেট পহেলা জুলাই থেকে কার্যকর হবে।

মৈত্রী/এইচ.এম।

Powered by Done 5 Technologies