মূল সংবাদে ফিরুন

বাংলা অনলাইন নিউজ পেপার

দৈনিক সচিত্র মৈত্রী প্রিন্ট সংস্করণ ·

বান্দরবানে হাফেজঘোনা ও মেম্বার পাড়া পূজামণ্ডপ পরিদর্শন করল পর্যবেক্ষণ কমিটি

প্রকাশ:

নিজস্ব প্রতিবেদক : শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বান্দরবানে হাফেজঘোনা ও মেম্বার পাড়া পূজামণ্ডপ পরিদর্শন করেছেন বিএনপির পূজামণ্ডপ পর্যবেক্ষণ কমিটির সদস্যরা। রোববার (১৮ অক্টোবর) রাত ৮টায় কমিটির আহ্বায়ক ও বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য  আবদুল মাবুদের নেতৃত্বে হাফেজঘোনা এবং মেম্বার পাড়া পূজামণ্ডপ পরিদর্শন করা হয়।

পরিদর্শনকালে কমিটির সদস্যরা পূজামণ্ডপের সার্বিক পরিস্থিতি, পূজার আয়োজন এবং উৎসবের পরিবেশ সম্পর্কে খোঁজখবর নেন। এ সময় পূজার আনন্দ ও উৎসবমুখর পরিবেশ বজায় রাখার পাশাপাশি সাম্প্রদায়িক সম্প্রীতি, পারস্পরিক সহযোগিতা এবং শান্তিপূর্ণ পরিবেশে দুর্গোৎসব উদযাপনের গুরুত্ব তুলে ধরা হয়। নেতৃবৃন্দ পূজামণ্ডপের সার্বিক পরিবেশ পর্যবেক্ষণ করেন এবং শারদীয় দুর্গোৎসবকে ঘিরে সবার মধ্যে সম্প্রীতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ অটুট রাখার ওপর গুরুত্বারোপ করেন।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন পর্যবেক্ষণ কমিটির সদস্য আবিদুর রহমান, সেলিম রেজা, নাসির উদ্দিন চৌধুরী, মইনুদ্দিন রবিন, সাইদুর রহমান সাঈদ, জেলা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক মো. মোস্তফাসহ সংশ্লিষ্ট ওয়ার্ডের নেতৃবৃন্দ।

Powered by Done 5 Technologies