বান্দরবান প্রেস ক্লাবে সভাপতি নাসিরুল ও সম্পাদক জাকির
মৈত্রী অনলাইন ডেস্ক : উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে বান্দরবান প্রেস ক্লাবের ২০২৬–২০২৮ মেয়াদের দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে সভাপতি পদে নাসিরুল আলম এবং সাধারণ সম্পাদক পদে এন এ জাকির বিজয়ী হয়েছেন।
নির্বাচন পরিচালনা কমিটির প্রিজাইডিং অফিসার ও রুমা উপজেলা নির্বাচন অফিসার রাসেল দে স্বাক্ষরিত ভোটগণনার বিবরণী থেকে এ ফলাফল নিশ্চিত করা হয়।
বিবরণী অনুযায়ী, প্রেস ক্লাবের মোট ৩৯ জন ভোটারের মধ্যে ৩৮ জন ভোটার তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচনে কোনো ভোট বাতিল হয়নি।
নির্বাচনে বিভিন্ন পদে প্রাপ্ত ফলাফলের চিত্র:
- সভাপতি: সভাপতি পদে ২০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন নাসিরুল আলম। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী অধ্যাপক মো: ওসমান গণি পেয়েছেন ১৮ ভোট।
- সহ-সভাপতি: এ পদে ১৯ ভোট পেয়ে মোহাম্মদ মোজাম্মেল হক নির্বাচিত হয়েছেন। অন্যান্য প্রার্থীদের মধ্যে মিনারুল হক ৮ ভোট, এম এ হাকিম চৌধুরী ৭ ভোট এবং মো: হোসাইন সম্রাট ৪ ভোট পেয়েছেন।
- সাধারণ সম্পাদক: সাধারণ সম্পাদক পদে বিপুল ভোটে বিজয়ী হয়েছেন এন এ জাকির। তিনি পেয়েছেন ৩৪ ভোট। তাঁর একমাত্র প্রতিদ্বন্দ্বী চিংশেপ্রু মংচিং মারমা পেয়েছেন ৪ ভোট।
- যুগ্ম সম্পাদক: ৩৬ ভোট পেয়ে যুগ্ম সম্পাদক নির্বাচিত হয়েছেন রিজভী রাহাত। তাঁর প্রতিদ্বন্দ্বী মোহাম্মদ আলী পেয়েছেন ২ ভোট।
- কোষাধ্যক্ষ: ৩১ ভোট পেয়ে কোষাধ্যক্ষ পদে নির্বাচিত হয়েছেন মো: ইসহাক। তাঁর প্রতিদ্বন্দ্বী কৌশিক দাশ শুভ পেয়েছেন ৭ ভোট।
ভোটগণনা শেষে প্রিজাইডিং অফিসার আনুষ্ঠানিকভাবে এ ফলাফল ঘোষণা করেন। নবনির্বাচিত কমিটিকে প্রেস ক্লাবের সদস্যসহ স্থানীয় বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ অভিনন্দন জানিয়েছেন।