মূল সংবাদে ফিরুন

বাংলা অনলাইন নিউজ পেপার

দৈনিক সচিত্র মৈত্রী প্রিন্ট সংস্করণ ·

বান্দরবান পৌরসভায় জামায়াতের মেয়র প্রার্থী এস এম আব্দুচ ছালাম আজাদ

মো. হাসান মুন্না প্রকাশ:

মৈত্রী অনলাইন ডেস্ক : আসন্ন বান্দরবান পৌরসভা নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে মেয়র প্রার্থী হিসেবে দলের বান্দরবান পার্বত্য জেলা শাখার আমির এস এম আব্দুচ ছালাম আজাদ-এর নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে।​মঙ্গলবার (২৪ নভেম্বর ২০২৬) বিকেল সাড়ে ৪টায় বান্দরবান শহরের স্থানীয় একটি হলরুমে আয়োজিত দলের বিশেষ দায়িত্বশীল সমাবেশে এই ঘোষণা দেওয়া হয়।

​সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও চট্টগ্রাম অঞ্চলের প্রবীণ নেতা আলহাজ্ব শাহজাহান চৌধুরী এমপি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর চট্টগ্রাম অঞ্চল টিম সদস্য জনাব মোস্তাফিজুর রহমান। তিনি কেন্দ্রীয় সংগঠনের সিদ্ধান্তক্রমে বান্দরবান পৌরসভার মেয়র প্রার্থী হিসেবে জেলা আমির এস এম আব্দুচ ছালাম আজাদের নাম ঘোষণা করেন।

প্রার্থী ঘোষণার পর উপস্থিত দায়িত্বশীল ও নেতাকর্মীরা নবঘোষিত মেয়র প্রার্থী এস এম আব্দুচ ছালাম আজাদকে স্বাগত জানান এবং আসন্ন নির্বাচনে বিজয় নিশ্চিত করতে সর্বাত্মক প্রচেষ্টা চালানোর অঙ্গীকার ব্যক্ত করেন। সমাবেশে বান্দরবান জেলা ও পৌর জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

​

Powered by Done 5 Technologies