বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
পাহাড়ে পানিসংকট মোকাবিলায় ‘ভূমির ওপরের পানি’ ব্যবহারের তাগিদচাঁদপুর পলিটেকনিকের প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা ২৫ সেপ্টেম্বরহিরো বাংলাদেশ ১২ বছরের যাত্রা উদযাপন: হিরো-নিলয় প্ল্যান্টে নতুন মাইলফলকবান্দরবানে বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে ‘গো আপ ফাউন্ডেশন’বান্দরবান পার্বত্য জেলা পরিষদ পুনর্গঠন, চেয়ারম্যান মাম্যাচিংবন্যার ঝুঁকি মোকাবিলায় বান্দরবানে সচেতনতামূলক কমিউনিটি ডায়লগদীর্ঘস্থায়ী ৭,৫০০ এমএএইচ ব্যাটারি নিয়ে শাওমি উন্মোচন করল নতুন রেডমি ১৭বিদ্যুৎ, গ্যাস ও দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে বান্দরবানে ১১ দলীয় ঐক্যের স্মারকলিপি
খবর

সাবেক মন্ত্রিপরিষদ সচিব মুজিবুল হকের স্ত্রীর মৃত্যু

শেয়ার করুন:

স্বাধীনতা পদকপ্রাপ্ত সাবেক মন্ত্রিপরিষদ সচিব ও ভাষাসংগ্রামী মুজিবুল হকের স্ত্রী আরশেদা হক মারা গেছেন।

মঙ্গলবার রাতে রাজধানী বারডেম হাসপাতালে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান তিনি। তার বয়স হয়েছিল ৮১ বছর। তিনি দীর্ঘদিন ধরে ডায়াবেটিস, কিডনি ও হৃদযন্ত্রের রোগে ভুগছিলেন।

আরশেদা হক চার মেয়ে ও নাতি নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার আত্মার মাগফেরাত কামনা করে দোয়া চেয়েছে পরিবার।

আরশেদা হকের পারিবারিক সূত্র জানায়, বুধবার বাদ জোহর ধানমণ্ডির ৭ নম্বর মসজিদে তার জানাজা অনুষ্ঠিত হবে। পরে বনানী কবরস্থানে তাকে দাফন করা হবে।

Powered by Done 5 Technologies