রবিবার, ২৫ অক্টোবর ২০২৬
শিরোনাম
বান্দরবানে তাবলিগি মারকাজ মসজিদের প্রস্তাবিত স্থান পরিদর্শন করলেন পার্বত্য মন্ত্রী থানচিতে চ্যাম্পিয়ন নারী ফুটবলারদের জমকালো সংবর্ধনা ২৭ অক্টোবরখাদ্য ব্যবসায় বিএফএসএ নিবন্ধন বাধ্যতামূলকবান্দরবানে হাফেজঘোনা ও মেম্বার পাড়া পূজামণ্ডপ পরিদর্শন করল পর্যবেক্ষণ কমিটিশুকরের চর্বি থেকে তেল তৈরি করতে গিয়ে আগুন, পুড়ল বসতঘরবান্দরবান পার্বত্য জেলা পরিষদের দায়িত্ব পুনর্বণ্টন: কে পেলেন কোন দপ্তরগুজবে কান দেবেন না, যাচাই ছাড়া তথ্য ছড়াবেন না : সেক্টর কমান্ডার রুবায়াতবান্দরবানের রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন
আরো বিষয় খবর বাংলাদেশ

লামায় রাস্তা দেখিয়ে দিতে গিয়ে ধর্ষণের শিকার শিশু

শেয়ার করুন:

মো. নুরুল করিম আরমান, লামা প্রতিনিধি।

বান্দরবান : লামা উপজেলায় রাস্তা দেখিয়ে দিতে গিয়ে ৯ বছরের এক কন্যা শিশু ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। শনিবার দুপুরে উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের দুর্গম পাহাড়ি পূর্ব ঘিলাপাড়ায় এ ঘটনা ঘটে। ধর্ষক মো. কাদের (৩০) কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার রং মহল এলাকার বাসিন্দা আবুল হাসেমের ছেলে। ঘটনার পর ধর্ষক মো. কাদেরকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা।

সূত্র জানায়, শনিবার দুপুর ১২টার দিকে পূর্ব ঘিলাপাড়ার এক কন্যা শিশু বাড়ির পাশে গরু চড়াতে যায়। এ সময় শিশুটিকে একা পেয়ে বনপুর এলাকা যাওয়ার রাস্তা দেখিয়ে দিতে বলে মো. কাদের। রাস্তা দেখিয়ে দিতে গেলে মো. কাদের হঠাৎ করে শিশুটির মুখ চেপে ধরে জঙ্গলে নিয়ে জোর পূর্বক ধর্ষণ করে পালিয়ে যায়। এতে শিশুটি অজ্ঞান হয়ে পড়ে। পরে শিশুটিকে ঘটনাস্থলে অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখে উদ্ধারের পাশাপাশি ধর্ষক মো. কাদেরকে আটক করে পুলিশে সোপর্দ করেন স্থানীয়রা।

ঘটনার সত্যতা নিশ্চিত করে লামা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মিজানুর রহমান বলেন, এ ঘটনায় আটকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

মৈত্রী/এফকেএ/এএ

Powered by Done 5 Technologies