রবিবার, ২৫ অক্টোবর ২০২৬
শিরোনাম
বান্দরবানে তাবলিগি মারকাজ মসজিদের প্রস্তাবিত স্থান পরিদর্শন করলেন পার্বত্য মন্ত্রী থানচিতে চ্যাম্পিয়ন নারী ফুটবলারদের জমকালো সংবর্ধনা ২৭ অক্টোবরখাদ্য ব্যবসায় বিএফএসএ নিবন্ধন বাধ্যতামূলকবান্দরবানে হাফেজঘোনা ও মেম্বার পাড়া পূজামণ্ডপ পরিদর্শন করল পর্যবেক্ষণ কমিটিশুকরের চর্বি থেকে তেল তৈরি করতে গিয়ে আগুন, পুড়ল বসতঘরবান্দরবান পার্বত্য জেলা পরিষদের দায়িত্ব পুনর্বণ্টন: কে পেলেন কোন দপ্তরগুজবে কান দেবেন না, যাচাই ছাড়া তথ্য ছড়াবেন না : সেক্টর কমান্ডার রুবায়াতবান্দরবানের রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন
আরো বিষয় খবর বাংলাদেশ

জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে মরহুম আলী মিঞা কবিরাজ স্মৃতি সংসদ

শেয়ার করুন:

নিজস্ব প্রতিবেদক

বান্দরবান : সদর উপজেলার এসএসসি পরীক্ষায় জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে মরহুম আলী মিঞা কবিরাজ স্মৃতি সংসদ বান্দরবান।

আজ ১০ ই আগষ্ট এই কর্মসূচী অনুষ্ঠিত হয়। কৃতী শিক্ষার্থীদেরকে করোনাকালীন সংকটেও স্বাস্থবিধি মেনে এক ব্যতিক্রমী ও মনোমুগ্ধকর আয়োজনের মধ্য দিয়ে সংবর্ধনার আয়োজন করে কৃতি ছাত্রদেরকে সুন্দর আগামী রচনায় উৎসাহিত করা হয়েছে।

চলমান করোনা পরিস্থিতিতে সামাজিক দূরত্ব বজায় রেখে বাড়ী বাড়ী গিয়ে কৃতিশিক্ষার্থীদের মাঝে ব্যতিক্রমধর্মী আয়োজনের মধ্য দিয়ে এ’প্লাস সংবর্ধনা দেওয়া হয়েছে। প্রতিষ্ঠা বছর পর থেকেই মেধাবী শিক্ষার্থীদের মুল্যায়ণ ও তাদের পাশে থেকে সার্বিক সহযোগীতা প্রদান করে আসছে সংগঠনটি এবং পাশাপাশি সামাজিক সচেতনতামূলক নানা কর্মসূচি পালনসহ জাতীয় দিবস সমূহ আয়োজনের মধ্য দিয়ে মেধাবিকাশে সাংস্কৃতিক কার্যক্রম অব্যাহত রাখছে বলে জানান সংগঠনের সভাপতি মো. আসিফ ইকবাল।

এ সময় আরো উপস্থিত ছিলেন সংগঠনের সেক্রেটারী আল জাওয়াত শাফী, সহকারী সেক্রেটারী তালিমুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক খাদিজা আক্তার, অর্থ সম্পাদক মাহীর ইরতিসাম।

মৈত্রী/এফকেএ/এএ

Powered by Done 5 Technologies