বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
শিরোনাম
পুরুষ পূর্বসূরিদের চেয়ে বেশি ব্যস্ত থাকেন জাপানের প্রধানমন্ত্রীনিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রীপাহাড়ে পানিসংকট মোকাবিলায় ‘ভূমির ওপরের পানি’ ব্যবহারের তাগিদহিরো বাংলাদেশ ১২ বছরের যাত্রা উদযাপন: হিরো-নিলয় প্ল্যান্টে নতুন মাইলফলকবান্দরবানে বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে ‘গো আপ ফাউন্ডেশন’বান্দরবান পার্বত্য জেলা পরিষদ পুনর্গঠন, চেয়ারম্যান মাম্যাচিংবন্যার ঝুঁকি মোকাবিলায় বান্দরবানে সচেতনতামূলক কমিউনিটি ডায়লগদীর্ঘস্থায়ী ৭,৫০০ এমএএইচ ব্যাটারি নিয়ে শাওমি উন্মোচন করল নতুন রেডমি ১৭
আরো বিষয় খবর বাংলাদেশ

ভূরুঙ্গামারীতে নবাগত ইউএনওকে বরণ ও বিদায়ী ইউএনওকে সংবর্ধনা

শেয়ার করুন:

আসাদুজ্জামান খোকন, কুড়িগ্রাম প্রতিনিধি :

কুড়িগ্রাম : ভূরুঙ্গামারীতে নবাগত ইউএনওকে বরণ ও বদলিজনিত কারনে বিদায়ী ইউএনওকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।

বুধবার রাতে ভূরুঙ্গামারী প্রেসক্লাবের উদ্যোগে ক্লাব কার্যালয়ে নবাগত ইউএনও ও বিদায়ী ইউএনওকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়।

এসময় উপজেলা পরিষদ চেয়ারম্যান নূরুন্নবী চৌধূরী, সহকারি কমিশনার ভূমি জাহাঙ্গীর আলম, ভূরুঙ্গামারী সদর ইউপি চেয়ারম্যান মাহমুদুর রহমান রোজেন, প্রেস ক্লাব সভাপতি আনোয়ারুল হক, সাধারণ সম্পাদক এমদাদুল হক মন্টু সহ প্রেসক্লাবের সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

আনোয়রুর হকের সভাপতিত্বে অনুষ্ঠিত বিদায় ও বরণ অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন বিদায়ী ইউএনও ফিরুজুল ইসলাম ও নবাগত ইউএনও দীপক কুমার দেব শর্মা।

বিদায়ী ইউএনও ভূরুঙ্গামারীর উন্নয়নের ধারা চলমান রাখতে নবাগত ইউএনওকে দিকনির্দেশনামূলক পরামর্শ প্রদান করেন। নবাগত ইউএনও ভূরুঙ্গামারীর উন্নয়নে মাদক নিয়ন্ত্রন, বাল্য বিবাহ রোধ, শিক্ষার উন্নয়ন ও দরিদ্র পীড়িত মানুষের আর্থ-সামাজিক উন্নয়নে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

মৈত্রী/এফকেএ/এএ

Powered by Done 5 Technologies