বুধবার, ২১ অক্টোবর ২০২৬
শিরোনাম
খাদ্য ব্যবসায় বিএফএসএ নিবন্ধন বাধ্যতামূলকবান্দরবানে হাফেজঘোনা ও মেম্বার পাড়া পূজামণ্ডপ পরিদর্শন করল পর্যবেক্ষণ কমিটিশুকরের চর্বি থেকে তেল তৈরি করতে গিয়ে আগুন, পুড়ল বসতঘরবান্দরবান পার্বত্য জেলা পরিষদের দায়িত্ব পুনর্বণ্টন: কে পেলেন কোন দপ্তরগুজবে কান দেবেন না, যাচাই ছাড়া তথ্য ছড়াবেন না : সেক্টর কমান্ডার রুবায়াতবান্দরবানের রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন১৫ নভেম্বরের মধ্যে মোটরসাইকেলের সামনে নম্বরপ্লেট সংযোজন বাধ্যতামূলকপাহাড়ের দুর্যোগ ও ঝুঁকি মোকাবিলায় জনসচেতনতা তৈরির তাগিদ পার্বত্য মন্ত্রীর
আরো বিষয় খবর বাংলাদেশ

লামায় ৫টি তক্ষক সহ ৩ পাচারকারী আটক

শেয়ার করুন:

মো. নুরুল করিম আরমান, লামা প্রতিনিধি :

বান্দরবান : পাচারকালে বান্দরবানের লামা উপজেলা থেকে ৫টি তক্ষকসহ ৩ পাচারকারীকে আটক করেছে পুলিশ। সোমবার সকালে উপজেলার গজালিয়া ইউনিয়নের দুর্গম পাহাড়ি বাইশপাড়ী রাস্তার মাথা থেকে তাদেরকে আটক করা হয়। আটকরা হলো- গজালিয়া ইউনিয়নের মোহাম্মদ পাড়ার বাসিন্দা মৃত বিল্লালের ছেলে নুরুজ্জামান, ঝালকাঠি জেলার নলচিটির কামদেরপুরের বাসিন্দা মো. খালেক হাওলাদারের ছেলে মো. খাইরুল হাওলাদার ও আলী হাওলাদারের ছেলে আলকাছ হাওলাদার।

সূত্র জানায়, গজালিয়া ইউনিয়নের বিভিন্ন স্থান থেকে পাচারের জন্য তক্ষক সংগ্রহ করা হয়েছে এমন সংবাদের ভিত্তিতে থানা পুলিশের উপ-সহকারী পরিদর্শক রিন্টু দাশের নেতৃত্বে সঙ্গীয় সদস্যরা সোমবার সকাল ৯টার দিকে বাইশপাড়ী রাস্তার মাথায় অভিযান পরিচালনা করেন। এ সময় ৫টি তক্ষকসহ ৩ জনকে আটক করেন পুলিশ।

তক্ষক সহ ৩ জনকে আটকের সত্যতা নিশ্চিত করে লামা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মিজানুর রহমান বলেন, আটকদের বিরুদ্ধে বন্য প্রাণী সংরক্ষণ আইনে মামলা করা হয়েছে।

মৈত্রী/এফকেএ/এএ

Powered by Done 5 Technologies