শনিবার, ২৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
বান্দরবানে তাবলিগি মারকাজ মসজিদের প্রস্তাবিত স্থান পরিদর্শন করলেন পার্বত্য মন্ত্রী থানচিতে চ্যাম্পিয়ন নারী ফুটবলারদের জমকালো সংবর্ধনা ২৭ অক্টোবরখাদ্য ব্যবসায় বিএফএসএ নিবন্ধন বাধ্যতামূলকবান্দরবানে হাফেজঘোনা ও মেম্বার পাড়া পূজামণ্ডপ পরিদর্শন করল পর্যবেক্ষণ কমিটিশুকরের চর্বি থেকে তেল তৈরি করতে গিয়ে আগুন, পুড়ল বসতঘরবান্দরবান পার্বত্য জেলা পরিষদের দায়িত্ব পুনর্বণ্টন: কে পেলেন কোন দপ্তরগুজবে কান দেবেন না, যাচাই ছাড়া তথ্য ছড়াবেন না : সেক্টর কমান্ডার রুবায়াতবান্দরবানের রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন
আরো বিষয় খবর বাংলাদেশ

বান্দরবানে বিজিবির বিশেষ অভিযান : ৯টি আগ্নেয়াস্ত্র উদ্ধার

শেয়ার করুন:

আবদুর রশিদ, নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) প্রতিনিধি :

বান্দরবান : নাইক্ষ্যংছড়িতে আবারো বিজিবির বিশেষ অভিযানে ৯টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর ২০২০) সকালে উপজেলার দোছড়ি ইউনিয়নের দূর্গম ছাগলখাইয়া বিজিবি ক্যাম্পের আওতাধীন লেদুরমুখ এলাকায় এই অভিযান চালায় নাইক্ষ্যংছড়ি ১১ বিজিবি’র সদস্যরা। তবে এই ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

জানা গেছে, সন্ত্রাসীরা অস্থায়ী আস্তানা তৈরী করে অস্ত্র মজুদ করেছে এমন সংবাদের ভিত্তিতে বিজিবি’র অধিনায়ক লে. কর্ণেল শাহ আব্দুল আজীজ আহমেদ ও সহকারি পরিচালক মোহাম্মদ জামাল হোসাইনের নেতৃত্বে পাহাড়ি অরণ্যে অভিযান শুরু করে। এ সময় সন্ত্রাসীরা বিজিবির উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে অস্ত্রশস্ত্র উদ্ধার করা হয়।

১১ বিজিবির অধিনায়ক লে. কর্ণেল শাহ আব্দুল আজিজ আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে অস্ত্র মজুদের খবর পেয়ে তাহার নেতৃত্বে ১১ বিজিবি ব্যাটালিয়নের একটি দল সকালে লেদুরমুখ এলাকার পাহাড়ি অরণ্যে অভিযান চালায়। এ সময় পরিত্যক্ত অবস্থায় ৮টি দেশীয় অস্ত্র (একনালা বন্দুক) সন্ত্রাসীদের ব্যবহৃত ১টি এসবিবিএল উদ্ধার করা হয়। পরে উদ্ধারকৃত অস্ত্র থানায় জমা করা হয়েছে।

উল্লেখ্য এর আগে (৪ সেপ্টেম্বর ২০২০) একই ইউনিয়নের মামাভাগিনার ঝিরি থেকে আরো ৫টি অস্ত্র উদ্ধার করেছে বিজিবির নবনিযুক্ত এই কর্মকর্তা।

মৈত্রী/এফকেএ/এএ

Powered by Done 5 Technologies